Saturday, 28 September 2019

কোতল

তার শিশুসুলভ স্বভাব সবসময়
তার পাগল পাগল মন
তার উদাসী সে দু’চোখ 'আমায়'
খুঁজে বেড়ায় সারাক্ষণ।
তার লাজুক লাজুক হাসি, যেন প্রলয়
করে আমায় বানভাসি,
তার এলোমেলো কথায়, প্রকাশ পায়
ভালোবাসা রাশি রাশি।
তার শাড়ির আঁচল চোখের কাজল
বড্ড বেশী লোভনীয়,
এক পলকে ক'রে আমায় 'কোতল'
বোঝনা তোমরা কেহ।


Saturday, 21 September 2019

তুমিহীন আমি মৃত প্রায়

হয়েছি একটু রাগান্বিত
তাই বলে কি করবে বঞ্চিত
তোমার ভালোবাসা থেকে?

আরে তুমিই তো আমার সব
সকাল সন্ধ্যা আমার বুকে
শুধু তোমার কলরব।

এভাবে কেউ দূর করে
মনের মানুষটাকে
যে মানুষটা তোমায় সারাক্ষণ
খুব স্মরণে রাখে।

তুমিহীন আমি মৃত প্রায়
অভিমান ভেঙে কাছে আয়,
ডাকছি তোমায় করুণ কণ্ঠে
আয় রে সখী আমার প্রান্তে।

সহায়

ছন্নছাড়া পাগলপারা মানুষের ঢল
এদিক সেদিন খুঁজে বেড়াচ্ছ শান্তি
তৃষ্ণায় হৃদয় আজ- কাতর অতল
জীবন তরী বহুপদ পেড়িয়ে ক্লান্ত-

তবু মুক্তিরপথ খুঁজছি শূন্য বাহুবল
এমতাবস্থায় সবার আত্মা মৃত প্রায়
জীবিত হতে লাগবে সত্যের সুফল,
যে 'সত্য' মানুষের প্রীতি করে উদয়।

সেই 'সত্য' নিয়ে এসেছি আমরাই
অন্যায়ের নাশ করে আমরা সবাই
হবো এক পরিবার, হবো ভাই ভাই
একে-অপরের কাছে, হবো সহায়।

হবো এক আল্লাহ (ঈশ্বর) অনুগত
এক সৃষ্টির সেবক আমরা যে সবাই।

এই কি জীবন?

বিলাসিতায় আত্মা কলুষিত
দেহ সচল তবু যেন মৃত-
বাঁচার তাগিদে কত অবাঞ্ছিত
মোহ দ্বারায় হবে দলিত।

এই কি জীবন?
এই কি বেঁচে থাকা
যেখানে সত্য বর্জিত
আর মিথ্যা পুষে রাখা।

আর কতকাল মানুষ হয়ে
পশুর জীবন বয়ে বেড়ানো?
লজ্জা কি লাগেনা লাথি খেয়ে
যায় না কি এই সমস্যা এড়ানো?

আছে তো সব সমাধান
তবু কেন হয়ে আছি নিষ্প্রাণ?
চেতনায় কি ঝংকার দেয় না
মানুষ হয়ে যে হচ্ছো অপমান।

Monday, 26 August 2019

ঈশ্বরী

তার ঘনকালো চুল
তার নাকে নাক ফুল-
তার কপালের টিপ আর
ঠোঁটে কালো তিল,
দেখে যেন মনে হয় বারবার
সে ঈশ্বরী, দেবীর সামিল।
তার পরনে নীল শাড়ি
তার হাতে কাঁচের চুরি,
তার মায়াবী দু'চোখ যেন
চাঁদের সহচরী।
তার শরীরের ঘ্রাণ আর
উদাসী সে হাসি,
দেখে যেন মনে হয় সবার
সে পূর্ণিমা শশী। 

পাগলপারা

আজ সময় ফুরিয়ে যায়, তুমি ছাড়া
তুমি বিহীন এই আমি, এক সাহারা,
লাগে না ভালো সব নিকষ কালো
আমি মানে আজ শুধু- তুমি হারা।
কত একলা থেকেছি আমি নির্জনে
কত কথা বলেছি আমি আনমনে।
আজ তুমি না এলে, সব ছন্নছাড়া
অসীম শূন্যতায় কাঁদে আমার পাড়া,
ওগো ফিরে আসো, ফিরে আসো
তুমি ছাড়া এই আমি, পাগলপারা।
কত স্বপ্ন দেখেছি আমি স্বাদ করে
তুমি ফিরে না এলে, তারা যায় মরে।

স্বপন

তুমি রয়েছো যেথায় প্রভু থাকে
আমার মনের খুব গভীরে
প্রভুর পরে তুমিই তো আমাকে
তোমার করেছো প্রিয়জন-
সবুর করো আমি ফিরব নীড়ে
তোমার হতে চিরতরে।
তুমি হবে আমার হৃদয়ের ঘরে
প্রিয় বন্ধু- খুব আপন।
তাইতো আমি দেখি অগোচরে
আজ স্বচ্ছলতার স্বপন।