Thursday, 6 June 2019

পথভ্রষ্ট

অন্তর দৃষ্টি বন্ধ ক'রে, সারাবেলা অন্তরে
লালন করে চলছো সবে মোহ,
চতুর্দিকে মানুষ হচ্ছে লাঞ্ছিত- অকাতরে
সে খবর রাখছো তোমরা কেহ?

যে যার মতো বাঁচ'ছ দিনভর, পাপাচারে
অন্যায়ে মাথা নত সবার।
এমন ক'রে চলবে কত আর, কত হাহাকারে
হৃদয়ের দৃষ্টি খুলবে তোমার?

নবীন বিপথগামী প্রবীণ ক্ষতিগ্রস্ত, সুপথভ্রষ্ট
মুখের কথায় আঘাত ক'রে, হচ্ছ নিকৃষ্ট।

উৎকৃষ্ট হতে সবে আকুল, সৃষ্টি সবার জরাগ্রস্ত
মানবতার চরম অবমাননা, নিষ্ঠুরতায় অভ্যস্ত।

সুস্থ সমাজ আজ অসুস্থ তটে, ময়লা মাঠে স্তুপ
দূষণ ঘ্রাণে মৃত্যুশয্যায়, তুমি আমি-আমরা খুব।

অন্যায়কারী

ঈদ আসে ঈদ চলে যায়, ফিরে আসে ঈদ
বিচারব্যবস্থাহীন দাঁড়িয়ে, অগণিত মসজিদ।

ইমাম মুসল্লী হয়েছেন এখন, নেতার পাদুকা
যারা ছিল শ্রেষ্ট- তারা আজ, করছেন ভিক্ষা।

যে মুসল্লী ছিল সমাজে, ন্যায়ের ধ্বজাধারী
সেই মুসল্লী আজ সমাজে, বড় অন্যায়কারী।

অন্যের সম্পদ আর অধিকার, তারা হরণ ক'রে,
ইমাম হয়েছে ধর্ষক আর মুসল্লী হয়েছে পাপাচারী।

কালের গর্ভে লুপ্ত হয়েছে, ধর্মের প্রকৃত শিক্ষা
তাই তো আজ মানুষ মনে, লালসা আর কুশিক্ষা।

একে অন্যকে সহ্য করতে পারে না, ক্ষমতার বাহাদুরি,
নিজের ভালোটা প্রথম ভাগে, অন্যের বেলায় ছলচাতুরী।

কেউ সত্য কথা বললে পরে, অধার্মিক হয় জনসম্মুখে
মিথ্যা বলে তাদের কেউ লালন করলে, তারা থাকে সুখে।

পীড়িত হয় অসহায় মানুষ, প্রশংসিত হয় অহংকারী
আমি সাধারণ তবু বলে যাই, এরাই অধিক স্বৈরাচারী।