Monday, 9 July 2018

তৈয়ার হউন সত্যের আগমন ঘটেছে



সকল অন্যায় আনাচার রুদ্ধ করতে
শুদ্ধ মানুষের আগমনে মিথ্যা মরতে
মিথ্যার এই সভ্যতার বিরুদ্ধে লড়তে
স্রষ্টার ন্যায় সত্য মানুষের আগমন।
.
সত্যহীন মানবজাতির
ঐক্যহীন সমাজের রুপ
সুখ শান্তির আশা করে
স্বার্থের ক্ষেত্রে সকলেই চুপ।
.
সমাজে মানুষের রক্তে মিশে
মিথ্যার বিন্দু বিন্দু কণিকা চুষে
মানব হয়েছে মানবাকৃতির হিংস্র প্রাণী
স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি মনুষ্যত্বহীন কতখানি।
.
সকল মানবের দৃশ্যরূপ
হৃদয়ের দ্বারে ভয়ের খুব
দৃষ্টিকোণে ভোগের খেলা
হাতের মাঝে ক্ষমতার মেলা।
.
সভ্যতার এই অবস্থা নরক করেছে ফেল
আগুন নয় আঘাত নয় নারী বণিতার ধর্ষণে
নারীদের রক্ত জলে ভাসছে সমাজের রেল
মানুষ মানুষকে মারতে নির্মম রক্তাত খেল।
.
আর নয় এই মরণ ঘাতি খেলা
মহান প্রভুর থেকে বার্তা এসেছে
উঠিতে ন্যায় সত্যের সূর্য বেলা
সত্য মিথ্যার পার্থক্য করতে এইবেলা।
.
মিথ্যা কেউ বলিতে নাহি পারিবে
সত্য কেউ নাহি অমান্য করিবে।
সরিবে সমাজের হইতে সব আনাচার
ঐক্য বাধনে থাকবে সকলে অটুট এই বার।
.
সত্য এই পর্বে রহিবেনা ধর্মব্যবসায়ীর হাতে
ন্যায়ের দৃষ্টি রহিবে এই পর্বে সকলের সাথে।
ধর্ম অধর্মের জ্ঞান থাকবে সকল মানুষের কাঁচে
স্রষ্টার বিধানের ভয় রহিবে সকল মানুষের মাঝে।

আসুন দৃষ্টিভঙ্গি পাল্টাই, সমাজ পাল্টে যাবে

এখনো প্রভাত লগ্নে যখন সূর্য হাসে
এখনো সবুজ ঘাসের পাতায় শিশির ভাসে।
এখনো গ্রামের কৃষক গায়ে গামছা নিয়ে
পান্তা মুড়ি খেতে খেতে যায়-গান গেয়ে।
.
এখনো গ্রামের খাল বিলের জলে
সবুজ রঙ্গময় পদ্মাপাতা যায় দোলে।
এখনো গ্রামের সকল বৃক্ষ ডালে
 পাখিদের কথা চলে।
.
প্রকৃতির এমন স্বর্গীয় পরিবেশ
ভরিয়ে দেয় আমাদের প্রাণ।
আমি গাই সেই গান
প্রকৃতির মাঝেই মনুষ্যত্বের বীজ রয়ে যান।
.
আমাদের ছিন্নতা  আমাদের ভিন্নতা
আমাদের অশান্তির সুরূপ দুর্বলতা।
আসুন আমরা সকলে এক হয়ে বলি
কল্কি অবতারের শিক্ষা-ন্যায়ের পথে চলি।
.
নবী এসেছেন রাসুল এসেছেন
এসেছেন কল্কি অবতার
সকলে এক স্রষ্টার সৃষ্টি -
তবে ভিন্ন কেন পোষাক আপনার?
.
নবী বলেছেন এক হয়
অবতার বলেছেন সম্প্রীতির মাঝে রয়।
স্রষ্টা বলেছেন দৃঢ় ঐক্যবদ্ধতার সংকল্প করো
জনে জনে-রনে বনে।
.
ধর্ম যখন কর্ম হবে,
মর্মময় হবে মানুষের কথা
কথায় কথায় সুবাশ ছড়াবে
প্রশান্তির পরিবেশ হবে সেতা।
.
অবহেলিত অবজ্ঞাত রইবে না কেউ
দৃশ্য সমাজের মাঝে।
সকাল সন্ধ্যা হাসবে মানুষ,
ন্যায় প্রজন্ম সমাজের আনন্দ সাজে।
.
হিন্দু-মুসলিম দুই’ভাই
পশ্চিমাদের ষড়যন্ত্রে হয়েছি ছাই
লুট করে নিয়ে গেছে
আমাদের সম্প্রীতি
যাওয়ার সময় রেখে গেছে
বিভেদ শিক্ষার নীতি।

অজানা

ঘুম থেকে উঠে যদি দেখতাম
তুমি আছো মোর দু'য়ার পানে
হয়তো হারিয়ে যেত অভিমান
তা কেন সে খোদায় জানে।