Friday, 31 May 2019

তুমি একজনই এ পৃথিবীতে

তোমার কপালের কালো টিপ, দেখতে আমি উদগ্রীব
তুমি দেখতে সুনীল আকাশ, সন্ধ্যা বেলায় প্রদীপ।
মুখখানা তোমার মায়াবিনী, চোখ দু'টো খুব নীল নীল
নীল শাড়িতে তোমায় খুব, লাগে গো প্রিয় সুশীল।

তোমার অমন এলোমেলো চুল, গালে কালো তিল
তোমার সাথে আছে ঐ, রাতের অনেক মিল,
অন্ধকারাচ্ছন্ন বিস্মৃত আকাশ মাঝে যেন এক চাঁদ
তুমি দেখতে মা'য়ের মত, প্রেমময়- অবাধ।

তোমার সামিল নেই হয়তো, এ সৃষ্টিতে আর কেউ
তুমি একজনই এ পৃথিবীতে,,,

আবদার

হৃদয় খুলে- আমি বোধ ভুলে
এমন কিছুই চাই নি-
চেয়েছি শুধু রোজ সন্ধ্যা হলে
স্নেহ প্রেম ভালোবাসা।


রাত এলেই অন্ধকারে এ ছেলে
ভীষণ ভয় পেলে-
তোমরা ছাড়া- হয় খুব অসহায়
হারায় শব্দ ভাষা।

ছিলে যারা এক বুক ভরা- সুখ
তমা'বিনে আজ অসুখ-
ভীষণভাবে চেপে বসেছে- দুখ
শুঁকিয়ে কাঠ গাল মুখ।

যদি পার সবে, তবে এসে যেও
ভালোবেসে যেও কিছুক্ষণ
খুব অসুস্থতায় বিষাদে আজ মন
পাশে প্রয়োজন- প্রিয়জন।

অকপটে

চোখ মেলে দেখো সবে, কি হচ্ছে ভবে
পত্রিকার পাতায় পাতায়, লাঞ্ছিত সবে,
অনাচারে নিপীড়নে, লাখো মানুষ মৃত
মানবতা শুধু কথায়, বাস্তবে কলুষিত।

ফুটপাতে শুয়ে আছে, নারী শিশু যুগল
অনাহারে পঁচা খাবার খাচ্ছে, সে দুর্বল,
রাজার হাতে প্রজা যেভাবে, হয় পীড়িত
সেইভাবে মানুষ আজ, সর্বত্র পদদলিত।

সাধারণ মানুষের সম্পদ, ধনীরা সবে লুটে
বসে বসে খায় তারা, মরে অসহায় ঘুটে,
গৃহহীন রাত কাটে, অসহায়ের এই সমতটে
মোরা সবে দেখি সে'দৃশ্য, রোজ অকপটে।