Tuesday, 31 July 2018

আমরা নিবেদিতপ্রাণ



আমরা নারী আমরা নারী
আমরা অসভ্য যুগ পরিবর্তনকারী,
স্রষ্টাহীন সভ্যতায় আত্নাময়ী মানুষের
আকাশে বাতাসে বইছে শুধু আহাজারি।

আহাজারি বন্ধ করতে
আমরা এসেছি ছোট সংসার ছাড়ি!
মানুষের আর্তচিৎকারে আকাশ হয়েছে ভারি
আমরা নারী, এসেছি অন্তরে স্বপ্নবুনা ছাড়ি।

আমরা এসেছি পাল্টাতে যুগ
বুকে শত মানুষের ক্রন্দন নিয়ে!
ছেয়ে গেছে ধরনী আমাদের
অন্যায় অনাচার অত্যাচার দিয়ে।
.
আমরা যখন বুঝতে পারলাম
মানুষ মানুষের জন্য!
আমরা তখন সত্য নিয়ে
কাজ করে যাচ্ছি সবার জন্য।
.
মানুষ মানুষের বিশ্বাস ক্ষুন্ন কোরছে
শূন্য কোরছে অন্তরে মানবতা বীজ!
মানুষ যখন আজ মানুষেরে মারে
মানুষ তখন উল্লাসে বাজাচ্ছে শীস্।
.
আজ আমরা আমাদের কোথায় করেছি শেষ
যে যার মতো চলছি, বলছি কথা বেশ!
মানবতাহীন সকলের জীবন চলছে নিরুদ্দেশ
আমাদের জীবন কোথায় যাবে শেষ-মেষ।
.
আমরা পেয়েছি জীবনের লক্ষ
হতে চাচ্ছি সত্য প্রতিষ্ঠা-কাজে দক্ষ
মুর্খ-সুর্খ মানুষ হতে পারি আমরা
কিন্তু আমরা জীবনের-ক্ষেত্রে-স্বার্থপর নই
আমরা যা কই-রে,ভাই আমরা যা কই।
.
মানুষ আমরা এক স্রষ্টার সৃষ্টি,
এক পিতা মাতার সন্তানা-আমরা হই
যদি আমরা অধর্ম ত্যাগ করে
প্রকৃত মানুষ- প্রকৃত দেশ প্রেমিক হই,
আমরাই হব সেরাজাতি-আমরাই হব জয়ী
আসুন আমরা স্বার্থ মিথ্যা ত্যাগ করে
স্রষ্টার সত্য ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হই।