Sunday, 13 January 2019

বিদীর্ণ

এই নিশিতে আমি লিখতে চাই একটা গান
কিছু মান-অভিমান,
অবহেলায় অযতনে তুমি যে করেছ আমায়
তুচ্ছতাচ্ছিল্য অসম্মান।
.
বেশি কিছু তো কখনো চাইনি আমি
চেয়েছি শুধু একটু বন্ধুত্ব
দিয়েছ বেদনার মালা, দিয়েছ দূরত্ব।
.
খুব বেশি কিছু তো আবদার ছিল না আমার
ছিল শুধু কিছু কথা,
উত্তরে দিয়েছ আঘাত, দিয়েছ নীরবে ব্যথা।
পেয়েছি জীবনে স্থবিরতা।
.
স্মরণে পড়ে কি তোমার
আমাদের পরিচয় হওয়ার প্রথম দিনগুলো,
তুমি বলতে আমি ভীষণ ভালো ছেলে,
বলতে আমি সবার চেয়ে অন্য।
.
কোন সে কারণে আমাদের পথ আজ ভিন্ন?
আমাদের সম্পর্ক ছিন্ন।
জানি তুমি এর জবাব দিতে আজ হবে সংকীর্ণ।
.
তোমার কি মনে হয় না তুমি আমার
সুন্দর জীবন করেছ বিদীর্ণ।