মনটা শুধু কাঁদে
তাই তো আমায় ফাঁকি দিয়ে
চলে গেলে চাঁদে।
.
তোমার আদর্শ হৃদয়ে আমার
তোমার শিক্ষা সৃষ্টির কল্যাণে
সত্য ন্যায়ের তওহীদের বিজয় হেতু
অন্যায় অনাচার ও মিথ্যার অবসাণে।
.
এ তোমার শিক্ষা আমি
রাখি সর্বদাই সর্বকাজে
এ কথা বলি আমি
আশেপাশের সব মানুষের মাঝে।
.
ন্যায় সত্য কন্ঠে রেখে
বলি গানে গানে
মানবজাতি ভিন্ন দেহ
জন্ম এক প্রাণে।
.
কোন খানে করো খুনাখুনি
মানুষ তোমরা ভাই
মানব সমাজে শান্তির সূত্র-হেতু
আমরা তোমাদের ঐক্য চাই।
.
আমি মানুষ তুমি মানুষ
তবে বিভেদ কেন আমরা ভাই
এই বিভেদ শয়তানের সৃষ্টি- তাই
আসুন সব ভুলে গিয়ে ঐক্য গড়তে যাই।
.
যে ঐক্য নীরে ভিড়ে রয়েছে
সুখ শান্তির অনাবিল আনন্দ মেলা
এক মোহনায় মাবনজাতি খেলে উঠবো
আমরা একটি তওহীদ জীবনের ভেলায়।













