Thursday, 5 July 2018

উত্তম শিক্ষক

আমার শ্রদ্ধেয় বড় আপু 

এতো কোমলমনা,নির্মল তুমি
বারেবারে যেন ললাট চুমি!
.
এতো চঞ্চল স্নিগ্ধ তুমি,
তোমাতে খুঁজে পাই নিজেকে আমি।
বলো তুমি অকপটে
সত্যময় যত কথা,
শান্তি পাই এসে
তোমার কথার কাছে,
কেটে যায় নিঃসঙ্গতা।

তুমি উদার,ভালোবাসো প্রাণিকুল;
তোমার চিত্ত ব্যাকুল
পরের বেদনায় যখন কাছে আসো।
নিজেকে নতুনরূপে দেখি আয়নায়
যেন আমি ঘুরে ফিরে তোমার সীমানায়।

ভালো থেকো তুমি মমতাময়ী
ভালো রেখো এভাবে প্রিয়জন
তোমার পাশে সর্বদাই থাকার
করছি আমি তোমাকে পণ।

তুমি যাহি বল আমায়
আমি তাহা শিক্ষা মনে লই
কই আমি সমাজ নীড়ে
সকল মিথ্যার বুক চিরে
আমি যে এক উত্তম শিক্ষিকা র-ছাত্র হই।

তিনি যে আমার শ্রদ্ধেয় আপু
তিনি যে আমার সত্য জ্ঞান
তিনি যে আমার চিন্তা মাঝে
ন্যায় সত্যের আলো ছড়ান।

1 comment:

  1. সত্য উত্তম শিক্ষিকা তিনি মনে হচ্ছে...

    ReplyDelete