Tuesday, 10 July 2018

পরিশুদ্ধ হউন





ক্ষুদ্র স্বার্থে জন্মেছে এক পাপী
এ পাপীর নির্মম নিপীড়নে 
আমাদের এই ধরণী উঠেছে কাঁপি
স্বার্থের খেলায় মনুষ্যের আলোড়নে 

ক্ষণে ক্ষণেই সুন্দর সৃষ্টি মিথ্যায় পড়ছে ঝাপি

নিষ্পেষিত মানুষের আর্তনাদে ধ্বনিত আকাশ
বাতাসে অভিশাপের বিষ বইছে মানুষের জন্য
ক্ষুদ্র স্বার্থের চিন্তায় যারা করেছে মানবতা ক্ষুন্ন 
ঐ অভিশাপে সমস্ত স্বার্থের নির্মিত প্রাচীর হবে চূর্ণ।

বেঁচে আছে শুধু দেহে নিঃশ্বাস প্রবাহিত একটি প্রাণ 
যে দেহে মানবতা নেই তার নরকে স্থায়ী এক স্থান।
নরক নয় যে পরপারে এ কথা বলেছে কে কারে? 
নরক যে এই জীবনের প্রতিটি কর্ম দ্বারে
মন্দ কর্ম নাহি কাউকে ছাড়ে 
সমস্ত কর্মের ফল প্রতিনিয়ত জীবনে 
দৃশ্যমান দেখবেই সকলে বারেবারে।
.
জীবনের মিথ্যে স্বার্থ করে দাও ত্যাগ
সত্য ন্যায়ের পথে করো আজ ব্যাক
জীবনের সকল অঙ্গনে জ্বালাও
মিথ্যার পতনে হেতু সত্যের আলো।
.
সে প্রদীপের অগ্নিতে করে দাও
জীবনের সমস্ত অসত্যকে কালো
এতেই যে মনুষ্যের প্রকৃত ভালো
এতেই যে প্রকৃত শান্তির উদয় হবে
স্রষ্টার প্রাকৃতিক সিস্টেমের সুন্দর আলো।

নির্ণয়

সুখের নির্ণয়ে বিচলিত মন  
অন্য মানুষকে কাঁদায় সারা ক্ষণ
মিথ্যে সমাজে সুখ করেছে যারা 
পরকালে এরাই জাহান্নামী তারা। 

রুহুর ঘুম ভেঙেছে



সত্যের পথে প্রলয় তুলেছে
ন্যায়ের সাথে করেছে পণ।
সবুজ দেশের মৃত আত্মায়
নব জীবনের শুভ ক্ষণ।

নিবেদিত




এসেছি মৃত আত্নার ঘুম ভাঙাতে 

জাগাতে সৃষ্টির শ্রেষ্ঠ মানবের প্রাণ 
মুখে মুখে দৈনিক বজ্রশক্তির গান 
ফিরিয়ে আনতে মানবজাতির সম্মান।

আহ্বান

মাননীয় এমাম- হেযবুত তওহীদ।

হিংসা বিভেদ সব যে ভুলার
কোরছি আপনাদের আহ্বান 
শান্তিময় সমাজ গড়তে হই
আসুন এক জাতি এক প্রাণ।

মানুষ উর্ধ্বে


প্রকৃত ধর্মের প্রকৃত গান 
মানুষ সবার উর্ধ্বে 
মানুষকে দুঃখে রেখে 
হবে না কেউ সু"মহান।

স্থায়ী



খাবার ও পোশাক ক্ষণস্থায়ী
আর নিঃস্বার্থ ভালোবাসার
উপহার- মাধুর্যময় হাসি
আত্নার সনে আজীবন স্থায়ী।



আর নির্বোধ হয়ে থাকবেন না

মোঃ শামসুজ্জামান মিলন
শত শত কবি-শিল্পী লিখলো কাব্য কবিতা গান
শত শত সৈনিক উজাড় করিলো নিজের প্রাণ।
তবুও শত শত বছরে হয়নি কেন?
সমাজের এই বিরাজিত অন্যায়ের অবসান।
.
মসজিদ মন্দিরে প্রার্থনা চলছে
অসংখ্য ধর্মপরায়ণ মানুষের
তবুও কেন আজও নিষ্পেষিত হচ্ছে
ধর্মপরায়ণ সৃষ্টির শ্রেষ্ঠ মানবজাতি?
.
বণিতা কাদে বৃদ্ধ ভ্রাতা কাদে- কাদে
সকল নবী রাসূল অবতার-দের মন।
মানুষ আজ মানুষে ক্ষতি করতে
এই সমাজে ব্যকুল সারাক্ষণ।
.
মানুষ তো পশু নয়
নয় উত্তম রুহুহিন প্রাণী
তবে এই নির্মমতা
কেন এতো খানি?
.
কোথায় গলত- কোথায় ধোঁকা
মানুষ আমরা কেন হয়েছি বোকা
আজ তা অন্বেষণ করতে হবে
আপন জ্ঞানগর্ভের কাছে।
.
স্রষ্টা হৃদয় দিয়েছেন
উপলব্ধি করার জন্য
আর জ্ঞান দিয়েছেন
সত্য মিথ্যার পৃথক করার জন্য।
.
রক্ত দেহের শক্ত দু’হাত
ভাঙতে পারে সত্য তালাবদ্ধ
সকল মিথ্যার প্রাচীরের তালা
চলেই দেখুন একবার ন্যায়ের পথে।
অবসান ঘটবে
সকল মানুষের হৃদয়ের জ্বালা।
.
সত্য মিথ্যা- ন্যায় অন্যায়ের
খেলার মানুষ এই মানবজাতি
শয়তানের বিজয়ের কাজে
বার বার নিভিয়েছে শয়তান
মানুষের শান্তির সত্য বাতি।
.
বিনার করেছে মানুষের মানবতাবোধ
তাই নির্বোধ অন্যায়ে লিপ্ত মানবজাতি।

আসুন আজ পর্যবেক্ষণ করি
আমাদের এই সমাজের রুপ
আর না শুধু নিজের কথা ভেবে
মিথ্যার পথে থাকি চুপ
নইলে এই বার তৃতীয় বিশ্বযুদ্ধ
সম্পূর্ণ মানবজাতিকে বিনাস করবে খুব।

মুছে যাক গ্লানি


মুছে যাক গ্লানি,
ঘুচে যাক পাপী
মানবতার সূর্যস্নানে, 
ন্যায় সত্যের দীপ্ত শিখায়
মানুষের হৃদয় উঠুক জাগি।
ন্যায় সত্যের দীপ্ত আলো
কালো করুক মিথ্যার,কে কালো।
আনো আনো আনো হে
কণ্ঠে সত্য প্রলয়ের শাঁখ
মিথ্যার কুজ্ঝটিজাল
যাক পূর্ণরূপে ঘুচে যাক।

অবশ্যই চিন্তা করুন।



সত্য সাহস তোমার রহিল পরি
আপনমাঝে, স্বার্থের চিন্তার ধরি।
মরিলে তুমি, মিথ্যার পথের তলে
করিলে তুমি, সত্য দূষণ ছলেবলে।


স্বর্গীয় সমাজে বাঁচতে হলে প্রকৃত মানুষ হতে হবে


আসছে সোনালী সুদিন আসছে ঝড়ের বেগে বয়ে
আছে যত মিথ্যে গড়া নষ্ট প্রথা সবে যাচ্ছে ক্ষয়ে।
ধর্ম গুলো নিঃপ্রাণ হয়েছে মোল্লা-পুরোহিদের জ্বালে
এই জঘন্যতম কাজটিই তারা করছে সবকালে।
.
মানুষে মানুষে দ্বন্দ্ব করে মন্দ নিয়েছে ভালো ভেবে বেঁচে
এই সুযোগে পশ্চিমারা মানুষের সম্পদ নিয়েছে কেড়ে।
টিভিতে তারা রটিয়ে রাখে অশালীন সভ্যতার খেলা
সে খেলা দেখতে দেখতে বাঙ্গালীজাতির কাটে বেলা।
.
স্কুল কলেজে শিক্ষা নিয়ে আমরা করি স্বার্থের রাজনীতি
এই শিক্ষা স্বার্থে ভরা তারা বলে এই শিক্ষা উন্নয়নে গীতি।
বাংলার বঙ্গে উন্নতির ছায়া শুনলে পড়ে লাগে মায়া
সারা জীবন কর্ম করে উন্নতি করছে তারা দু,টা গুরু।
.
মিথ্যের সনে সন্ধি করে সুন্দরতম পথটি হয়েগেছে সরু।
আলো সমাজে বেঁচেও জীবন মোদের অন্ধকার মরুভূমি।
এখানেই শেষ নয় আরো আছে ছলনার দৃশ্যমান জ্বাল
৪০ হাজার পারমাণবিক বোমা তৈরি মরতে হবে কাল।
.
কালে কালে যুগে যুগে মিথ্যে গড়া ধ্বংস হয়েছে জাতি
আমাদের জীবন অন্ধে গড়া বাঁচতে লাগবে সত্যের বাতি।
বাঁচতে চাইলে জানতে হবে মানতে হবে স্রষ্টার সত্য ন্যায়
পরিবর্তনেই জীবনের ধর্ম আজ সময়েই এই বার্তা পৌছে দেয়।
.
আমি এসেছি জাগাতে তোমায় বাঁচাতে তোমার প্রিয় মানুষের প্রাণ
আমার হস্তে সত্যময় শিখা কণ্ঠে বেঁধেছি প্রজ্বলিত ন্যায়ের গান।
আমার হৃদয়ে আজও অশ্রুধারা বয় মাটিতে পড়েনা পানি
মাটি করেছো তোমরা বিষময় এ কথাও আমি আমাতে জানি।
.
আমি তোমাদের শত্রু নই নই প্রকৃত প্রশান্তিময় ধর্ম ত্যাগী
আমি তোমাদের প্রিয় বন্ধু বিধ্বংসী সময়ের রক্ষাময় চাবি।
আমি এসেছি দেখাতে তোমায় মুক্তি সাধের স্বর্গীয় সমাজের পথ
আছে যত ছিন্ন ভিন্ন মত সব ভুলে মানবজাতি হব ঐক্যের মত।
.
প্রেমময় সুখ নিয়ে আছে বসে সত্যময় যুগ
এসো মোরা কাজ করি সত্য ন্যায়ের জন্য খুব।
রবে না কেউ কারো কাজ দেখে দূর দূরান্তে বসে
সকলেই যদি সম্মিলিত কাজ করি প্রভু উঠিবেন হেসে।
.
আমি যে আমার নই এ খানা নিজ আপন হৃদয় থেকে কই
জন্ম নিয়েছি মাতার কোলে তাই মানবতার কথা যাই বলে।
যে দিন সকল জননীর সন্তানগুলো হবে ন্যায়ের পথে
সে দিন সুন্দরতম পৃথিবীর পরিচালনা দায়িত্ব রবে হাতে।
.
যে হাতে রবে ন্যায়ের আলো সে হাতে সকল মিথ্যে হবে কালো
হবেই শয়তানের পরাজয় সত্যনিষ্ঠ মানুষ তোমরা পেওনা গো ভয়।
উঠেছে রব আমাতে দেশে ঐক্য গড়বো ভালোবেসে
সূর্য লগ্নে শপথ করিবো মোরা সত্য নিয়ে হৃদয়ে হেসে।

তুমি অন্ধ স্রষ্টা নহে


দৃষ্টি আছে সৃষ্টি মাঝে 
আলো আছে চারিধার। 
মানুষ তুমি স্বার্থে অন্ধ 
বন্ধ করিয়ে ন্যায়ের দু’য়ার।
সত্য তোমার সামনে এলে
মিথ্যা তুমি খুঁজিয়া লও।
সর্বক্ষণেই আপন স্বার্থে 
আপন লাভের কথা কও।
.
অশ্রুজলে তোমার করুণ দৃশ্য
নির্ভয়ে খেল নির্মমতা খেলা
নিষ্ঠুরতার প্রকাশ্য তুমি শিষ্য 
প্রবল স্বার্থসিদ্ধি রটিয়ে বেলা।
.
রহিলে তুমি মিথ্যা লহিয়ে 
কহিলে শুধু মিথ্যার জয়গান।
প্রাণ টুকু দিয়েছেন যিনি 
তিনি কিন্তু এখন দৃশ্যমান। 

পরিবর্তন




হৃদয়ের কথা দৃষ্টি বলে
সময়ের কথা ব্যবহার
যার হৃদয়ে ন্যায়ের আলো
স্রষ্টার সকল সৌন্দর্য তার।
.
সকল সৌন্দর্য মহান স্রষ্টার
সৃষ্টি তার নিখুঁত সৌন্দর্যময়
ক্ষয়ে যায় দূষণ মিথ্যার প্রতিমা
সৃষ্টির শ্রেষ্ঠ মানবেই তার পরিচয়।
.
মহা মানবদের ন্যায়ের জ্যোতি
ক্ষতি করেছে সকল মিথ্যে প্রথা
সত্য বীরের হস্ত- অস্ত্র তলে
সমাজের মূলে হারিয়েছে মিথ্যা।
.
যুগের পর যুগ পেরিয়েছে
এরিয়েছে মানুষ সত্য ন্যায়
এই যুগের সভ্যতার কঠিন বার্তা
মহা বিধ্বংসে মানুষের রক্ত চায়।
.
বিদ্যালায়ের পাঠ্যোশালায়
তরুণ তারুণীর রক্ত লীলা
এই শিক্ষা লয়ে শত বছরে
জাগে নি মিষ্ট মানবতার শিরা।
.
তলিয়ে গেছে ময়লা জলে
মানবতার সুন্দর ধর্ম প্রথা
ভেসে উঠেছে আবর্জনা
মানুষের মুখের সকল কথায়।
.
স্রষ্টার সৌন্দর্য বিনষ্ট হয়েছে
তাই নির্মম দুঃখ কষ্টে জাতি
এই মানবের দুর্দশা দূর করতে
লাগবে তওহীদের সত্যবাতি।
.
স্রষ্টা তো নেই মসজিদে
নেই মন্দির বা গির্জায়
স্রষ্টা রয়েছেন সত্য কাজে
মিথ্যা কে ধ্বংস করতে
সকাল সন্ধ্যায় নতুন সাজে।

ধর্মব্যবসায়ী গুষ্টি


ঈমানহীন মুসল্লি
মো,মেন হীন সালাহ
মসজিদের নামে টাকা উঠাতে উঠাতে
মোল্লা মুন্সী পুরোহিত দিন দিন হচ্ছে কালা।


বিশ্বাস

মানুষকে বিশ্বাস ততটুকুই করুন
যতটুকু তিনি জ্ঞানের অধিকারী
কারন মানুষ জ্ঞান অনুযায়ী চিন্তা করে
আপনি বয়স সুন্দর ও আপন অনুযায়ী
বিশ্বাস করলে- অবশ্যই মূল্যবান কিছু হারাবেন।