Tuesday, 10 July 2018

পরিবর্তন




হৃদয়ের কথা দৃষ্টি বলে
সময়ের কথা ব্যবহার
যার হৃদয়ে ন্যায়ের আলো
স্রষ্টার সকল সৌন্দর্য তার।
.
সকল সৌন্দর্য মহান স্রষ্টার
সৃষ্টি তার নিখুঁত সৌন্দর্যময়
ক্ষয়ে যায় দূষণ মিথ্যার প্রতিমা
সৃষ্টির শ্রেষ্ঠ মানবেই তার পরিচয়।
.
মহা মানবদের ন্যায়ের জ্যোতি
ক্ষতি করেছে সকল মিথ্যে প্রথা
সত্য বীরের হস্ত- অস্ত্র তলে
সমাজের মূলে হারিয়েছে মিথ্যা।
.
যুগের পর যুগ পেরিয়েছে
এরিয়েছে মানুষ সত্য ন্যায়
এই যুগের সভ্যতার কঠিন বার্তা
মহা বিধ্বংসে মানুষের রক্ত চায়।
.
বিদ্যালায়ের পাঠ্যোশালায়
তরুণ তারুণীর রক্ত লীলা
এই শিক্ষা লয়ে শত বছরে
জাগে নি মিষ্ট মানবতার শিরা।
.
তলিয়ে গেছে ময়লা জলে
মানবতার সুন্দর ধর্ম প্রথা
ভেসে উঠেছে আবর্জনা
মানুষের মুখের সকল কথায়।
.
স্রষ্টার সৌন্দর্য বিনষ্ট হয়েছে
তাই নির্মম দুঃখ কষ্টে জাতি
এই মানবের দুর্দশা দূর করতে
লাগবে তওহীদের সত্যবাতি।
.
স্রষ্টা তো নেই মসজিদে
নেই মন্দির বা গির্জায়
স্রষ্টা রয়েছেন সত্য কাজে
মিথ্যা কে ধ্বংস করতে
সকাল সন্ধ্যায় নতুন সাজে।

No comments:

Post a Comment