Thursday, 7 February 2019

সত্তা

পথে পথে আমি হেঁটে দেখেছি
মানুষের বাহাদুরি,
দেখে দেখে আমি বেদনা-বিধুর
আমার বয়স কুঁড়ি!
.
চোখের সমানে থরথর করে
মরতে দেখেছি জীব,
দেখে দেখে আমি ইহ জন্মে
বোধহয় হয়েছি কীট!
.
শ্রেষ্ঠ মানুষকে নষ্ট দেখেছি
দেখেছি তাদের স্বৈরাচারী,
দেখেছি আমি আতঙ্কিত_নারী
দেখেছি আমি মানুষের আহাজারি!
.
দেখেছি আমি মানুষের মাঝে
শুধুই নিন্দা ছড়া,
দেখেছি আমি সকল কাজে
হয়েছি আমি আধামরা!
.
সূর্য উদয়ে আমি দেখেছি সত্য
নীরবে তুলেছি আপন হস্ত
কেঁদেছি আমি অকাতরে
মুখ লুকিয়ে ছোট্ট ঘরে!
.
আর নয় আজ চুপটি করে থাকা
দিগন্তে আজ চেতনা রেখা,
উদ্ভাসিত মুক্তি নিশান, চল রে নওজোয়ান
ঘুম থেকে জেগে উঠরে তোরা,
এসেছে আল্লাহর বিধান! উঠরে নওজোয়ান!
.
আর কতকাল কালঘুমে তোরা
থাকবে বিভোর বসি,
সকল দিগন্তে দ্যাখ, রব উঠেছে
শুন রে সেই মুক্তি বাণী!
.
ভেঙে ফেল সব আজ প্রাচীর তোরা
নব যুগ সৃষ্টি হেতু _নবীন সৈনদল,
রেগে উঠে আজ ছড়িয়ে দে মর্ত্যে
ঐক্য প্রীতির সব সুনির্মল!
.
বীর সন্তান তোরা জানিস নে রে
কোন ছলনায় তা ভুলেছিস?
সকল দেহে একি রক্ত প্রবাহ
কেন করছিস মন্দ কুর্নিশ?
.
আমিও যে তোদের ভাই লাগি আর
আত্মায় লাগি টান,
তোদের রক্তপাত দেখলে যে আমার
মন হয় খানখান!
.
কেন তোরা ছিন্নভিন্ন_কেন বেপরোয়া
নিজের কথা ভাবিস শুধু
জাতির কল্যাণে_ কেন শোয়া?
কোন মুখ নিয়ে স্বার্গে যাবি?
কোন মুখে তুই চাইস রে দোয়া?
.
আকুল মিনতি করছি তোদের
ব্যাকুল আমার চিত্ত,
সুন্দর এক পৃথিবী দেখবো, এই
বাসনায় রয়েছি নিত্য!
.
ত্যাগ করে দে সব অন্যায়_মিথ্যা
হয়ে যাই আয় এক আত্মা,
তুমি আমি, আমি তুমি সবাই আমরা
এক মহান স্রষ্টার সত্তা!

যাবে?


আকশের নীল জোছনায়
চলো আজ ভিজি দু’জন
মনেরি শূন্য আঙ্গিনায়
চলো আজ মিলি দু’জন!
.
ভুলে গিয়ে শৈবব
পুরোনো ব্যথা অনুভব
চলো দিগন্তে যাই হারিয়ে
যেথায় প্রকৃতি মগ্ন করে মন!
.
এই লোকালয় থেকে দূরে
যেথায় পাখি গায় গান, মিষ্টি সুরে
আকাশে উড়ে উড়ে; দৃষ্টি নীরে,
চলো সেই দেশে; অতিথির বেশে!
চলো যাই সেই অজানায়
.
যেথায় সবুজ ভুমি সঙ্গে তুমি
চেনা প্রিয় স্মৃতি অমলিন গীতি
যা রবে আমাদের জরিয়ে
যাবে সেই নীলিমায় হারিয়ে?

সুনির্মল

সকলের অগোচরে আমার অন্তরে
তোমার চলাচল,
আমার বাড়ির সুদূরে সবুজ প্রান্তরে
তোমার অনর্গল!
.
নীল আকাশে শ্রান্ত বাতাসে
তোমার সৈন্যদল,
পরাজিত করে আমায় প্রিয়
আমি দৈন্য'বল!
.
আমার প্রার্থনায় মুষ্টি'হাতে
তুমি সুনির্মল,
আমার উদাসীন সারারাতে
তুমি চন্দ্রজল!