Wednesday, 6 February 2019

মেম

আসমানেতে থাকো তুমি হয়ে চোখে চাঁদ
তোমায় নিয়ে স্বপ্ন দেখে ক্ষয়ে যায় রাত,
আমার মনে ফুল হয়ে তুমি ফুটো রোজি
আমার মনের উঠোনেতে তুমি পূর্ণিমা শশী!
.
পাখিদের কণ্ঠে তুমি প্রভাতের গান
নিশি শেষে ভোরে তুমি শিশিরে স্নান,
মেঠোপথে তুমিই আমার ধুলো বালিকণা
তোমায় নিয়ে মগ্ন থেকে হই আনমনা!
.
আমার কাছে তুমি সদাই প্রকৃতি মেম
আমার মাঝে তুমি সদাই অন্য হেম,
আমার ঘরের বাতায়নে তুমি স্বচ্ছ আলো
আমার বাড়ির উঠোনেতে তুমি প্রদীপ জ্বালো!