Thursday, 19 July 2018

অশান্তিময়


মানুষের মানবতাবোধ কবেই হয়েছে ক্ষয়
সেজন্যে সমাজে আজ অশান্তি হয়েছে জয়
নির্ভয়ে শয়তান আমাদের মনে বসে রয়
তাহার জন্যেই পৃথিবী আজ অশান্তিময়।
.
সয়ে সয়ে যাচ্ছে ঐ মানুষ নিপীড়ন আজ
নষ্ট সিস্টেমের পিছে দাঁড়িয়ে পাচ্ছে লাজ
সৃষ্টির বুকে শ্রেষ্ঠ যে জীব সে মানুষ অন্য
মানুষকে মাড়তে কতই ঐ দেখ উদগ্রীব।
.
এমন নির্মমতা কোন কালে হয়-নি যা হচ্ছে আজ
এ নির্মমতায় পাচ্ছেই মহামাবনগন কষ্টদায়ক লাজ
আজ শত বিভাজনে শত মতবাদে লণ্ডভণ্ড মানুষজাতি
রাত্রিকালে বণিতা ভয়েভয়ে পথ হাটে নেই পথে সত্যবাতি।
.
আর নয় এমনি চলতে পাড়ে মনুষ্যের এ প্রিয় ধরণী
আসুন মতভেদ ভুলে দেখি মনুষ্যরা কার কি করণী
মনুষ্য যদি অন্যায় পরিহার করে সত্যের পথে আসেন
মানুষ হয়ে অন্য মানুষ -কে ভালোবাসেন হয়ে পরিশুদ্ধ
রুদ্ধ করে সমস্ত অন্যায় তবে মানুষ হবে স্বর্গ অবধি স্মরণী।