দেহের ভিতর প্রাণের বসত
যেথায় থাকো তুমি
ভালোবাসার জল তরঙ্গে
ভেজাই অনুভূতি।
নষ্ট কুটিল মানুষ আমি
মুক্ত বিবেক নেই
গোপন প্রেমের দ্বিধায় মজি
জটগোলকে ধেই ।
চন্দ্রহারা অন্ধকারে
তোমার সিঁথি হেরি,
যেনো, মৃত গাছের শাখে খুঁজি
সবুজ পাতার কুঁড়ি।