Sunday, 7 April 2019

বৃষ্টি

ছড়িয়ে থাকা শুকনো পাতা
হাওয়ায় নড়ছে অল্প,
অাকাশটা অাজ মেঘেই অাঁধার
শুনবে কি তার গল্প?
গান বেঁধেছি সুর যে পাইনা,
বাইরে রাখা দৃষ্টি
ভাবছি কখন নামবে অাবার
জল হারানো বৃষ্টি?

নিশীথে

নিশীথের আকাশে চেয়ে আছি বসে
কত তারা ক্লান্তিতে পড়ে গেল খসে!
শিশিরের জল'টুকু ঘাসে যায় মিশে
শরীরের বল'টুকু যেন বিবর্ণ নিমিষে!

আলামিন আবেদিন?

তোমরা খুঁজিলে ধর্ম সদা
বেশভূষারই মাঝে,
মিথ্যা করিলে লালন সদা
সত্য করিলে বাজে।

আল্লাহ বলেন ধর্ম সদাই
সৃষ্টিতে ছড়িয়ে থাকে,
তুমি কোন স্বার্থে বল ভাই (মোল্লা)
ধর্ম তোমার কাছে।

নবী রসূলের জীবনী যেথায়
সংগ্রাম তথা ত্যাগী,
বর্তমানে তা আজ প্রার্থনায়
কেন হলো অন্তর্মুখী।

কে করিল এমন বিচিত্র
ধর্মের অনাবিল রূপ?
যে ধর্ম করেছিল আবর্তন
মানবজাতির সুখ।

একটু দাঁড়ান একটু দেখুন
কেন মানুষ লাঞ্ছিত?
যে জাতির ছিল পৃথিবীতে
বিজয়ের নেতৃত্ব।

সে জাতি কেন আজ মার খাচ্ছে
দিনের পর দিন?
প্রশ্ন কি জাগে না, তোমাদের মনে
আলামিন আবেদিন?

প্রেমপ্রলাপ

ভিজছি রোজ, প্রতিনিয়ত জলে
আশকারা পাওয়া কণ্ঠের ফোনকলে।
বিঁধছি রোজ, অনুভূতিদের তীর,
ক্ষত-বিক্ষত, হয়েছি চৌচির।


বাসছি রোজ, বাকি যতোটা ভালো
করছি খুব ছটফট, এলোমেলো।
হচ্ছে রোজ দেখা, শুধু ঘুমে ঘুমে
পিষছে তোর আবৃতি খুব প্রেমে।

হাতটা শুধু চাইছে একটা হাত,
নামতে চাইছে ঝড় বা জলপ্রপাত।
পুষছি যেই শব্দগুলো মনে
"বলবো" রোগ বাধছে অকারণে।

এই প্রেমের শেষটা কবে শুরু?
হাত ধরা আর হেঁটে যাওয়া পথ সরু।
সেই তবে কবেকার কাছে পাওয়া
বেনামী সব চিঠিদের আসা যাওয়া।

প্রেম এসে রোজ বসছে বারান্দায়,
প্রলাপ বকেই আড্ডা খুব জমায়।
আমার গায়েও রোমান্টিক হাওয়া লাগে,
প্রেম মাখি রোজ স্নানেতে যাওয়ার আগে।

বলাই হয়নি তোকে, সব ভুলে গেছি-
একটা চুমু শরীরে তুলেছে ঝড়।
আবহাওয়া খুব দামী, তোর ছোঁয়াটাও
ভেঙেছে পৃথিবী চুরমার সব ঘর।

আদরের পাশে নাম রেখে দিস আমার,
কখনো যদি রাখতে ইচ্ছে করে।
মন থেকে দেহে পৌঁছায় অনুভূতি,
মিষ্টিজাতীয় হাসিদের তোলপাড়ে।

কেশবতী কি নাম দিয়েছি সাধে?
চোখেমুখ সব আটকে রেখেছে চুল,
চোখ বুজেও খুঁজে পেয়েছি তোকে
তোর গন্ধ শাব্দিক নির্ভুল।

তোর পছন্দে কবি হয়ে যদি ওঠা,
তবে এই মোর প্রথম নিবেদন।
প্রিয় আঁড়ি এটা আদরের তোকে লেখা-
আগলে রাখার করিস আয়োজন।

উৎসব

কুয়াশা ভেজা ব্যাকুল ফসল
জ্ঞানে-অজ্ঞানে।
কৃষকের বাড়িতে নেমন্তন্ন
দুঃখ-মোচনে।
সোনালি রূপে হলদেমুরত
অপরূপ-সাজ।
মৌ মৌ গন্ধে হেমন্তের
উৎসব আজ।

পাশে চাই

সবার পাশে থাকছো তুমি
আমার পাশে কেন নয়?
সবার আশে মিশছো তুমি
আমার শ্বাসে ভয়- হয়?

সবার মাঝে তোমার লীলা
আমার প্রতি কেন হেলা?
সবার কথায় সুরভী ছড়াও
আমার প্রতি কেন জরা?

এমন করে আর কত ভোর
রবে দূরে বসে?
আমারতো বসয় ছুঁয়ে ঘোর
সবে যায় খসে।

হাতের কাছে পাই না তোমায়
মনের কাছেই যেটুকু-পাই,
মন থেকে এবার- বাহির পানে
বন্ধু তোমায়- পাশে চাই।