Sunday, 17 February 2019

ভালোবাসা কলুষিত

ভালোবাসা নয় দু'জন ভালো থাকার নাম
কলুষিত করে সম্পর্ক_সমাজে হয়ে বদনাম!
ভালোবাসা মানে অবিনশ্বর জানে_ সুনাম
আপন সুখ গুটিয়ে_ অন্যের সুখ শিরোনাম!
.
ভালোবাসা মানব ভাষায়_অমলিন পদ্ম’জল
সে ভালোবাসা দানব নেশায় হয়েছে দুর্বল!
চোখে মুখে আমিত্ব সুখে_লোকে অসুখে ভরা
প্রকৃত ভালোবাসা ভাষাহীন_তবু তা শুদ্ধ’জরা!
.
আত্মাহীন সভ্যতায়_ভালোবাসা ভোগ্য পণ্য
হৃদয়ের প্রেম দামী হেম_ভেঙে হয়েছে চূর্ণ!
ভালোবেসেছিল যারা_ তারা আজ বিশ্বে
ভালোবেসে অনায়াসে উঠেছে তারাই শীর্ষে!
.
তোমরা যাকে ভালোবাসা বল_আসলে কি তা প্রেম?
স্বয়ং চিত্তে প্রশ্ন করে দেখো_তা প্রেম না শুধু খেলা!
ভালোবাসা মানবকে নিরাশ করে_ তবে করে শুদ্ধ
মোহিত ভালোবাসা মানবকে লুপ্ত করে_করে রুদ্ধ!
.
ভালোবাসা ভালোবেসে সুন্দর করে মানব আত্মা
যুগের লীলায় সম্মান বিলায়_প্রেম আজ ভোক্তা!
ভালোবাসায় চেতন হয় মন_ মৃত হয় অচেতন প্রাণ
কিছু কথায় কিছু ব্যথায়_হয় না তা কভু নির্বাসন!