Monday, 4 February 2019

স্নান


দেখেছি আমি কত মানুষের
বুক পকেটে জমা দুঃখ
দেখেছি আমি শত বনিতার
ভয়ে ভয়ে মুখ রুক্ষ!
.
দেখেছি আমি সবুজ গ্রামে
শিশুদের কোলাহল
দেখেছি আমি দুচোখে তাদের
হতে আজ দুর্বল!
.
দেখেছি আমি সব কিছুতে
মানুষের আহাজারি
দেখেছি আমি সব শিশুতে
দলাদলি মারামারি!
.
দেখেছি আমি আলোয় মানুষের
স্বার্থের মহামারী
দেখেছি আমি ভালোয় ফানুসের
মর্ত্যে সে অধিকারী!
.
দেখেছি আমি বহুত সমাজেতে
শ্বাস প্রবাহিত প্রাণ
শুনেছি আমি বহুত বাতাসেতে
বেদনা ভরা গান!
.
হয়েছি আমি আজ ভীষণ কষ্টে
শূন্য জলে স্নান,
হয়েছি আমি আজ জনতার চোখে
পরিবর্তন নিশান।

সেধে

তুমি বুক পকেটে দুঃখ রেখে
হেসে যাচ্ছে রোজ
আমি নীল’নয়নে সুখ দেখে
ভেসে হচ্ছি নিখোঁজ!
.
তুমি শিশুর মুখে হাসি দেখে
দুঃখ ভুলে থাকো,
তুমি নীলআকাশে চেয়ে থেকে
ব্যথা লুকিয়ে রাখো!
.
আমি ফুলের গন্ধে বিলীন হয়ে
মলিন হয়ে থাকি,
আমি চুলের মধ্যে শ্যাম্পু দিয়ে
ব্যথা চেপে রাখি!
.
তুমি বালিশেতে নালিশ করে
নীরবে যাচ্ছ কেঁদে,
আমি বেদনায় মালিশ করে
নিত্য যাচ্ছি সেধে।

মৃত

আমি সে গান আর গাইবো না
সে স্মৃতি আর ছুঁইবো না
বিলীন হবো না আর আমি
তোমার ঐ... ভালোবাসাতে!

অনেক নিভৃতে কেঁদেছি আমি
অনেক হয়েছি আজ ক্ষুন্ন
তোমার প্রেমেপড়ে হয়েছি আমি
অনেকের চোখে নগণ্য!

অনাদরে কত জ্বলেছি আমি
ভুলে গিয়ে আমার হিত
তোমার জন্য নত হয়েছি আমি
হয়েছি আজ হিয়েতে মৃত!