Tuesday, 10 July 2018

আর নির্বোধ হয়ে থাকবেন না

মোঃ শামসুজ্জামান মিলন
শত শত কবি-শিল্পী লিখলো কাব্য কবিতা গান
শত শত সৈনিক উজাড় করিলো নিজের প্রাণ।
তবুও শত শত বছরে হয়নি কেন?
সমাজের এই বিরাজিত অন্যায়ের অবসান।
.
মসজিদ মন্দিরে প্রার্থনা চলছে
অসংখ্য ধর্মপরায়ণ মানুষের
তবুও কেন আজও নিষ্পেষিত হচ্ছে
ধর্মপরায়ণ সৃষ্টির শ্রেষ্ঠ মানবজাতি?
.
বণিতা কাদে বৃদ্ধ ভ্রাতা কাদে- কাদে
সকল নবী রাসূল অবতার-দের মন।
মানুষ আজ মানুষে ক্ষতি করতে
এই সমাজে ব্যকুল সারাক্ষণ।
.
মানুষ তো পশু নয়
নয় উত্তম রুহুহিন প্রাণী
তবে এই নির্মমতা
কেন এতো খানি?
.
কোথায় গলত- কোথায় ধোঁকা
মানুষ আমরা কেন হয়েছি বোকা
আজ তা অন্বেষণ করতে হবে
আপন জ্ঞানগর্ভের কাছে।
.
স্রষ্টা হৃদয় দিয়েছেন
উপলব্ধি করার জন্য
আর জ্ঞান দিয়েছেন
সত্য মিথ্যার পৃথক করার জন্য।
.
রক্ত দেহের শক্ত দু’হাত
ভাঙতে পারে সত্য তালাবদ্ধ
সকল মিথ্যার প্রাচীরের তালা
চলেই দেখুন একবার ন্যায়ের পথে।
অবসান ঘটবে
সকল মানুষের হৃদয়ের জ্বালা।
.
সত্য মিথ্যা- ন্যায় অন্যায়ের
খেলার মানুষ এই মানবজাতি
শয়তানের বিজয়ের কাজে
বার বার নিভিয়েছে শয়তান
মানুষের শান্তির সত্য বাতি।
.
বিনার করেছে মানুষের মানবতাবোধ
তাই নির্বোধ অন্যায়ে লিপ্ত মানবজাতি।

আসুন আজ পর্যবেক্ষণ করি
আমাদের এই সমাজের রুপ
আর না শুধু নিজের কথা ভেবে
মিথ্যার পথে থাকি চুপ
নইলে এই বার তৃতীয় বিশ্বযুদ্ধ
সম্পূর্ণ মানবজাতিকে বিনাস করবে খুব।

No comments:

Post a Comment