অচিরেই হবে বিভক্তি দূর
অচিরেই হবে মিথ্যা শেষ
সত্যের পথে ঐক্যবদ্ধ হবে
আমাদের প্রিয় বাংলাদেশ।
.
সত্যের মহা বিজয় কেতন
উড়াব বাংলার আকাশ পানে
কোন খানে রবে না বিভেদ দ্বার
ঐক্যবদ্ধের সূতোয় বাধব এবার।
.
অসত্য মিথ্যা দূর করার প্রত্যয়ে
সত্য ন্যায়ের সুন্দর আত্নবিশ্বাস
প্রতিষ্ঠিত করবই সকলের প্রাণে
সত্য ন্যায়ের ঐক্যের গানে।
.
আমাদের কণ্ঠ থেকে রটিয়ে দিব
বিশ্বের আকাশে সত্য ন্যায়ের সূর
আঁধার আকাশে উঠাব আমরা
সত্য ন্যায়ের সোনা রোদ্দুর।
.
চূর্ণ করে দিবো ওই সকল
ধর্ম বর্ণের সমস্ত প্রাচীর দ্বার
এক স্রষ্টা সৃষ্টি সবাই আমরা
তাই এক স্রষ্টার বিধানে ঐক্য এবার।
.
এই ঐক্য রাখবো ধরে
করে আমরা স্বার্থ ত্যাগ
শয়তানকে দেখিয়ে দিবো
আমরা সত্যের পথে ঐক্যবদ্ধ
তুই তোর বাড়ির পথ দেখ।
No comments:
Post a Comment