তোমাকে বুঝিনা প্রিয়
বোঝনা না তুমি আমায়
দুরত্ব বাড়ে
যোগাযোগ নিভে যায়।
.
কিছু না বোঝা ভুলে
চূর্ণ হৃদয় কূলে
হয়তো তুমি ভাবো
আমি গিয়েছি ভুলে।
.
না না না
আমি তো তেমন প্রিয় নই
কই আমার কণ্ঠ সুরে
আমি যে তোমারি হই।
.
রই হয়তো তোমাতে দূরে
কিন্তু আমার কণ্ঠ সুরে
আমি যে তোমারি গান গাই
তোমাকে শুভ কামনা যানাই।
.
হয়তো তুমি ভাবো নি মোরে
আমি তো ভেবেছি তোরে
সময় হয়তো দূর করেছে
তাই মোর সুখ গিয়েছে সরে।
.
কিন্তু এখনো তো আমি তোকে
আমার চোখেই দেখতে পাই
হয়তো তুমি না পাও মোরে
তবু আমি তোকেই দেখে যাই।
.
আমার অন্তজুড়ে
তোরি তো বসবাস
হাঁসফাঁস এ মন
যানি তুই যে দূরে নিরাশ।
.
আমি তো চেয়েছি তোকে
আমার আঁধার ঘরে চোখে
যেন তোর বিচরণ পায়
আমার আঁধার ঘরে ঠাই।
.
তুমি তো চলে গেলে
আমায় একা শূন্যে রেখে
আমি তো ভীষণ ভীতু
তাই ঘুম নেই আমার চোখে।
.
প্লীজ ভুল টা ভেঙ্গে আস
আমার হৃদয় ভূমি মাঝে
তোমার চরণে পূজা দেবো
আমি সকাল বিকাল সাঁঝে।
.
প্লীজ আসো আমার কাঁছে
আমার শূন্য কুঠরি মাঝে
তোমার জন্য কাঁদছে ভীষণ
এ কাঁদা বল- আমার সাঁজে?
No comments:
Post a Comment