অন্যায় আনাচার সমূলে উচ্ছেদ করতে
মহাসত্যের বার্তা নিয়ে এসেছি আমি ঐ
মিথ্যার জলে ডুবন্ত মানুষের ঘুম ভাঙাতে
আমি সত্যের পথে অটুট থাকবো নিশ্চয়ই।
.
আমাদের দৈনিক বজ্রশক্তি প্রত্রিকার এই অঙ্গীকার
ধরণীর সকল সাদা কালো মানুষের বিভেদ দূর করে
ন্যায় সত্যের পথে স্রষ্টার বিধানের ভিত্তিতে ঐক্য গড়বো এবার।
আমরা সবাই এক পিতা মাতা এক স্রষ্টার- প্রিয় সৃষ্টি
আমাদের আছে অপরূপ সৌন্দর্য দেখার দুটি দৃষ্টি।
তাই আসুন ন্যায়ের পথে সকলে ঐক্যবদ্ধ হয়ে
আমরা আমাদের সম্প্রীতির সম্পর্ক করে তুলি মিষ্টি।
.
আমরা সবাই ভাই ভাই
আমরা সবাই এক প্রাণ
আমরা সবাই মাটির মানুষ
আসুন আমরা গাই এক গান।
,
মানুষের জন্য মানুষের সৃষ্টি
আদম পিতার জন্য মাতার সৃষ্টি
আসুন রাখি সমাজে মনুষ্যত্বের দৃষ্টি
আমরা যে এক জীবন পরীক্ষায় সৃষ্টি।
.
আমাদের তো যেতে হবে
আমাদের আসল ঐ বাড়ি
যে বাড়ি আমাদের চিরস্থায়ী
সে বাড়ির পথে আর নাহি করি আড়ি।
.
আসুন সবাই মিলে আসল বাড়ির পথে উঠি
ছুটি ন্যায়ের পথে সকলকে নিয়ে।
আমরা যে একজন অপরজনের প্রেরণা
সে জন্যে আল্লাহ্ বলেছেন, ঐক্য থেকে সরোনা।
শুভ কামনা রইলো আপনার জন্য
ReplyDelete