Thursday, 5 July 2018

হয়তো জীবনের উত্তম পূর্ণ টুকু করেছি আর তা তুমি দেখেছ


ফেসবুক থেকে এই ছবি সংগ্রহ 
আমি জানি না,
তুমি আমার কোন গভীরতায় দৃষ্টিপাত করে,
আমায় ক্ষমা করে দিয়েছো।
দিয়েছো আমায় ভুলে করা পাপ হতে অবকাশ।
দিয়েছো আমায় অপরাধবোধ বহন করা এক দীর্ঘনিশ্বাস হতে মুক্তি।
তবে আমি জানতাম, তুমি আমায় এক দিন অবশ্যই ক্ষমা করে,
সমুদ্রের জলের ন্যায় স্বচ্ছ হতে আমায় ক্ষমা করে দিবে।
কারন, আমি জানি, তুমি সত্যের ন্যায়-উত্তম ভাবনাময় একজন মানুষ।
আমি আজো যখন একা রই
তোমার নিজস্ব সুন্দর ভাবনা আর
তোমার উদারতার মাঝেই ডুবে কই
তুমি যে এক সত্যের প্রতিচ্ছবি,
তুমি যে উত্তম শিক্ষকের প্রতিমাময় রুপ।
আমি যখন তোমার সাথে কথা বলি
আমি রই চুপ- আমি খেয়াল করেছি খুব।
হয়তো তুমি বুঝতে পারো নি,
তুমি সূর্যের ন্যায় উজ্জ্বলিত তুমি রুপ।
আমি যখন ফেসবুকে এসে দৃশ্যমান ক্ষমা চিহ্ন টুকু দেখি
তখণ আমার মনে হচ্ছিল
তুমি আমায় আমার তৃষ্ণার্ত মুখে জল তুলে ধরলে,
মনে হচ্ছিল
তুমি আমায় শুধু ভুলে করা পাপ হতে নয়,
আমার এ পর্যন্ত জীবনের সমস্ত পাপ আর বিষাদকে
আমার কাচ থেকে মুছিয়ে দিলে।
আর আমায় নতুন করে নবজন্ম শিশুর মতো
পাপশূন্য এক শুদ্ধপূর্ণ করে জন্ম দিলে।

No comments:

Post a Comment