বহুদিন চলে গেছে ঐ
আমি শীঘ্রই শহীদ হবো
এ কথা জেনে রাখো তুমি
আমি শহীদ হবো নিশ্চই।
.
আমি শীঘ্রই শহীদ হবো
এ কথা জেনে রাখো তুমি
আমি শহীদ হবো নিশ্চই।
.
সত্যের হবে অচিরেই জয়
তুমি থেকো তুমি থেকো
তুমি থেকো নির্ভয়
সত্যের জয়ে মিথ্যা হবে ক্ষয়।
.
তুমি থেকো তুমি থেকো
তুমি থেকো নির্ভয়
সত্যের জয়ে মিথ্যা হবে ক্ষয়।
.
রয়ে জাবে শুধুই সত্য এই ভবে
যবে তুমি আমায় করিবে দান
ফিরিয়ে আনতে মানুষের সম্মান
তুমিও পাবে সেই সম্মান।
.
যবে তুমি আমায় করিবে দান
ফিরিয়ে আনতে মানুষের সম্মান
তুমিও পাবে সেই সম্মান।
.
তুমিই যে ছিলে আমার
এই সত্য পথের গান
তুমিই যে ছিলে আমার
দুর্বল মনের সাহসী প্রাণ।
.
এই সত্য পথের গান
তুমিই যে ছিলে আমার
দুর্বল মনের সাহসী প্রাণ।
.
তোমার জন্যেই আমি
সত্য বিজয়ের পথে
করেছি আমার আমিত্বের
সম্পূর্ণ মোহের অবসান।
.
সত্য বিজয়ের পথে
করেছি আমার আমিত্বের
সম্পূর্ণ মোহের অবসান।
.
তুমি আমায় দিলে- দিয়েছ
সত্য চেতনার মুক্তির বীণা
সে তোমার সত্য বানীয়
হয়েছে আমার সত্য চেনা।
.
সত্য চেতনার মুক্তির বীণা
সে তোমার সত্য বানীয়
হয়েছে আমার সত্য চেনা।
.
তুমি করেছিলে মিথ্যে বলতে
এই জীবনে পূর্ণরূপে মানা
তাহার জন্যেই হয়েছে আমার
এই মহাসত্য সুন্দর ভাবে যানা।
.
এই জীবনে পূর্ণরূপে মানা
তাহার জন্যেই হয়েছে আমার
এই মহাসত্য সুন্দর ভাবে যানা।
.
আমার আঁধার জীবনে
তোমার বিচরণ হয়েছে যবে
তবে হতেই আমি হয়ে উঠেছি
এক শুদ্ধ মহা আমার ক্ষুদ্র প্রাণে।
.
তোমার বিচরণ হয়েছে যবে
তবে হতেই আমি হয়ে উঠেছি
এক শুদ্ধ মহা আমার ক্ষুদ্র প্রাণে।
.
এ কথা জানো তুমি
এ কথা তো সবাই জানে
এ কথা তো সবাই মানে
এ কথা বয় যে সবার কানে।
.
এ কথা তো সবাই জানে
এ কথা তো সবাই মানে
এ কথা বয় যে সবার কানে।
.
আমি যে আজ আমারি নই
আমি যে আজ সত্যের সৈনিক হই
কই যাহা আমার এই মুখে
তাহাতে বলি তুমি থেকো সুখে।
.
আমি যে আজ সত্যের সৈনিক হই
কই যাহা আমার এই মুখে
তাহাতে বলি তুমি থেকো সুখে।
.
আমি আবার আসিব ফিরে
তোমার জন্য আঁধার চিড়ে
মেরে সমস্ত মিথ্যুকের প্রাণ
জয়ের ধ্বনিতে শুধুই রবে
সত্য জয়ের গান।
.
তোমার জন্য আঁধার চিড়ে
মেরে সমস্ত মিথ্যুকের প্রাণ
জয়ের ধ্বনিতে শুধুই রবে
সত্য জয়ের গান।
.
তুমি করিয়ো দোয়া তুমি আমি যেন করতে পাড়ি
সত্য পথে আমার জীবন
সম্পূর্ণরূপে কোরবান।
.
সত্য পথে আমার জীবন
সম্পূর্ণরূপে কোরবান।
.
ফিরিয়ে আনতে সকল মানুষের
শান্তিপূর্ণ সমাজের শ্রেষ্ঠ সম্মান
ফিরিয়ে আনতে তোমার সম্মান
ফিরিয়ে আনতে আমার সম্মান।
শান্তিপূর্ণ সমাজের শ্রেষ্ঠ সম্মান
ফিরিয়ে আনতে তোমার সম্মান
ফিরিয়ে আনতে আমার সম্মান।

No comments:
Post a Comment