Monday, 9 July 2018

আসুন দৃষ্টিভঙ্গি পাল্টাই, সমাজ পাল্টে যাবে

এখনো প্রভাত লগ্নে যখন সূর্য হাসে
এখনো সবুজ ঘাসের পাতায় শিশির ভাসে।
এখনো গ্রামের কৃষক গায়ে গামছা নিয়ে
পান্তা মুড়ি খেতে খেতে যায়-গান গেয়ে।
.
এখনো গ্রামের খাল বিলের জলে
সবুজ রঙ্গময় পদ্মাপাতা যায় দোলে।
এখনো গ্রামের সকল বৃক্ষ ডালে
 পাখিদের কথা চলে।
.
প্রকৃতির এমন স্বর্গীয় পরিবেশ
ভরিয়ে দেয় আমাদের প্রাণ।
আমি গাই সেই গান
প্রকৃতির মাঝেই মনুষ্যত্বের বীজ রয়ে যান।
.
আমাদের ছিন্নতা  আমাদের ভিন্নতা
আমাদের অশান্তির সুরূপ দুর্বলতা।
আসুন আমরা সকলে এক হয়ে বলি
কল্কি অবতারের শিক্ষা-ন্যায়ের পথে চলি।
.
নবী এসেছেন রাসুল এসেছেন
এসেছেন কল্কি অবতার
সকলে এক স্রষ্টার সৃষ্টি -
তবে ভিন্ন কেন পোষাক আপনার?
.
নবী বলেছেন এক হয়
অবতার বলেছেন সম্প্রীতির মাঝে রয়।
স্রষ্টা বলেছেন দৃঢ় ঐক্যবদ্ধতার সংকল্প করো
জনে জনে-রনে বনে।
.
ধর্ম যখন কর্ম হবে,
মর্মময় হবে মানুষের কথা
কথায় কথায় সুবাশ ছড়াবে
প্রশান্তির পরিবেশ হবে সেতা।
.
অবহেলিত অবজ্ঞাত রইবে না কেউ
দৃশ্য সমাজের মাঝে।
সকাল সন্ধ্যা হাসবে মানুষ,
ন্যায় প্রজন্ম সমাজের আনন্দ সাজে।
.
হিন্দু-মুসলিম দুই’ভাই
পশ্চিমাদের ষড়যন্ত্রে হয়েছি ছাই
লুট করে নিয়ে গেছে
আমাদের সম্প্রীতি
যাওয়ার সময় রেখে গেছে
বিভেদ শিক্ষার নীতি।

No comments:

Post a Comment