Friday, 31 August 2018

মানুষ


অন্যায়কারী মানুষ নয়
এ কথা রাখিয় স্মরণে
ন্যায়ে যে মানুষ অবিচল
সেই মানুষ-জীবনে মরণে।
.
মানুষের সুখের জন্য যে লড়ে
তার জন্যেই স্রষ্টা স্বর্গ গড়েন
যে মানুষ নিজের জন্য বেঁচে রন
সে মানুষ অসম্মান নিয়েই মরেন।
.
মানুষ হন তিনি- যিনি
অপরের সুখে ত্যাগী হন
মানুষের আর্তনাদ শুনে
ছটফট করে যার মন।
.
ভোগের পিছে ছোটে যে মানুষ
তিনি কভু মানুষ নন।
মানুষের জন্য লড়াই করে যে
মানুষ তো তিনিই হন।
.
সবার উপরে মানুষ সত্য
মানুষের চেয়ে বড় কিছু নেই
মানুষের মুক্তির জন্য যে লড়াই করে
স্রষ্টার মনোনীত উৎকৃষ্ট বান্দা সেই।

Monday, 27 August 2018

আমার প্রার্থনায় শুধু-তুমি


আমার প্রার্থনায় আছো তুমি
রাত্রিনিশি দিন,
তোমার জন্য আমার প্রার্থনা
হবে না মলিন।
.
শিথিল হয়ে যেতে পারে
প্রাণহীন এ যান্ত্রিক সভ্যতা,
তোমার জন্য শিথিল হবেনা
আমি পথিকের প্রাণে কথা।
.
নীরব হয়ে যেতে পারে
সকল তরুলতা,
নীরব হবে না জেনে রেখো
আমার অন্তরে তোমার কথা।
.
হঠাৎ করে থেমে যেতে পারে
গোধূলি আকাশে পাখির কলতান
কিন্তু কভু তোমার জন্য আমার,
প্রার্থনা থেমে জন্ম হবে না-প্রিয়
অপ্রয়োজনীয় অভিমান।
.
আমার প্রাণে তোমার যে গান
সে গান কভু হবে না অবসান।
.
মহান স্রষ্টার নিয়মানুসারে
নিত্যই আঁধার নামাবে ধরায়
কিন্তু তোমার নির্ভুল শুদ্ধ প্রতিমা
সৃষ্টির অন্তিমক্ষণ পর্যন্ত নিরাপদে
আমার হৃদয় মন্দিরে থাকবে গড়ায়।

Saturday, 25 August 2018

অপূর্ণতা


অনেক সময় হারিয়ে গেছে জোয়ার ভাঁটার টানে
সূর্য তারা’ও আটকিয়ে নেই নিজের অবস্থানে
বদলে গেছে রাত্রি দিনের সকল বেচাকেনা

আলোকবর্ষ পেরিয়ে এসেও চোখদিয়ে যায় চেনা।

Friday, 24 August 2018

যে লক্ষ্যে আমাদের সংগ্রাম


 আমাদের সংগ্রাম
অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম
আমাদের সংগ্রাম
অসত্যের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম।
.
আমাদের সংগ্রাম
অবিচারের বিরুদ্ধে সুবিচার প্রতিষ্ঠার সংগ্রাম
আমাদের সংগ্রাম
আত্মাহীন স্রষ্টাহীন সভ্যতার বিরুদ্ধে
স্রষ্টার সুন্দর সভ্যতা প্রতিষ্ঠার সংগ্রাম।
.
আমাদের সংগ্রাম
সমস্ত বিভাজনের আয়োজন দ্বার বন্ধ করে
সম্প্রীতির বন্ধনে মানুষকে এক করার সংগ্রাম
আমাদের সংগ্রাম
সকল শত্রুতা মিত্রায় পরিণত করার সংগ্রাম।
.
আমাদের সংগ্রাম
পৃথিবীর সকল অস্ত্রর প্রয়োজন শুন্য করে
প্রতিটি মানুষকে পুণ্যের পথে উঠানোর
নিদ্রাহীন বিশ্রামহীন সংগ্রাম।
.
আমাদের সংগ্রাম
ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্ম কায়েম রাখার
নিঃস্বার্থ মনে ধর্মের কাজ করার
নিবেদিত প্রাণ সৃষ্টি করার সংগ্রাম।
.
আমাদের সংগ্রাম
নরকের পথে চলা রুদ্ধ করে
স্বর্গের পথে মানুষকে উঠিয়ে
ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে জয়ী করার
ভয়হীন স্বার্থহীন দ্বিধাহীন আমাদের সংগ্রাম।

আমাদের রুখবে কে?


আমাদের রুখবে কে,
আছে সেই সাধ্য কার?
আমরাতো মুক্তির দূত,
বঞ্চিত শতকোটি জনতার।

.
আমরা এসেছি ফিরিয়ে আনতে
মানবজাতির জীবনে সুখ শান্তি
ক্লান্তিহীন আমাদের এ সংগ্রাম
অচিরেই আনবে সকলের শান্তি।

.
প্রাণহীন শত পথিকের প্রাণে
ফিরাতে সত্যের স্পর্শে প্রাণ
সকলের জীবনে রটিয়ে দেব
আমরা মানবতার মুক্তির গান।

.
বিভাজন ভুলভ্রান্তি সবি
ছুড়ে ফেলে দেব আজি
ঐ গঙ্গার প্রবাহিত জলে
সত্য ন্যায়ের ঐক্যের বলে। 

.
নামাবো ফিরায়ে ধরার বুকে
সত্যযুগের পুনরায় সত্য রবি
সকলের জীবনে সত্য বিলায়ে
শান্তিপূর্ণ করবো এ গ্রহের ছবি।

Wednesday, 22 August 2018

দৃষ্টি রাখুন দৈনিক বজ্রশক্তি পত্রিকায়


দৃষ্টি মেলে দেখুন সবাই
আমরা আছি পথে প্রান্তরে
প্রকৃত আনন্দ সর্বক্ষণেই রাখতে আপনাদের
আমরা নিরলস ভাবে সত্য প্রচার করে যাচ্ছি
সাহস আর কর্তব্য রেখে আমাদের অন্তরে।

.
তন্ত্র-মন্ত্র আমরা জানি না রে-ভাই
ঐ অপবিত্র ধর্মব্যবসায়ীদের মতো
কিন্তু আমরা জানি এ কথা রে-ভাই
আমরা যদি সত্য ন্যায়ের পথে ঐক্যবদ্ধ হয়
তবে ‍পৃথিবীর সমস্ত সুখ আমদের কাছে অবনত।
.
শত সহস্র শত্রু সেনা
আমাদের করতে পারবে না কিছু
আমরা যদি ন্যায়ের পথে দন্ডায়মান হই
আমাদের কাছে পরাজিত হবে সমস্ত কিছু।
.
তাই আমরা বের হয়েছি সত্য নিয়ে অন্তরে
যেখানেই মানুষ পাচ্ছি সেখানেই বলছি এ কথা
সত্য মিথ্যা আজ পার্থক্য করুন-রে ভাই বোনেরা
মহাধ্বংস আমাদের আপন দেশের প্রান্তরে।
.
অন্যায় পথে চলতে চলতে দেখুন আজ
আমরা এসে উপনীত হয়েছি কই
এখনো আমরা যদি অন্যায় ত্যাগ না করে
স্রষ্টার সত্য ন্যায়ের পথে ঐক্যবদ্ধ না হই
তবে মহাধ্বংসের অগ্নিতে আমরা দগ্ধ হব নিশ্চই।

আজ ফিরে যাও


তুমি আজ ফি‌রে যাও
অন্য‌দি‌নে এ‌সো
ভা‌লোবাসা রই‌লো জমা,
সে‌দিন ভা‌লো‌বে‌সো।

.
‌যে‌দিন মানুষের রক্ত
ঝর‌বে না কোন প‌থে
শা‌ন্তি না‌মের মলম যেদিন
লাগ‌বে বু‌কের ক্ষ‌তে।
.
মা‌য়ের চো‌খের পা‌নি যেদিন
দেবে না কাউকে অ‌ভিশাপ
ভা‌লোবাসা শুদ্ধ হবে সেদিন,
আজ ভালোবাসা হবে পাপ!

শত বনিতার কান্না শু‌নে
দেখো আকাশটাও কাঁ‌দে
ই‌চ্ছে ক‌রে, রোজ ম‌রে যাই
বাঁচার অপরা‌ধে!
.
‌ভাইরা আমার মর‌ছে যে রোজ
পাহাড়-সমত‌টে
‌প্রেম-‌বিরহ নেই প্রয়োজন
এমন আমার দৃশ্যপ‌টে।
.
‌যে‌দিন আমার সমাজের মানুষ
হাস‌বে সু‌খে, মুখরিত হা‌সি
‌নি‌জে থে‌কেই বল‌বো সে‌দিন
আমি তোমায় ভা‌লোবা‌সি!

Monday, 20 August 2018

এখন


আমি অন্ধকারেও হাঁতড়ে ফিরি আলো
তবু ভুল করেও আর বাসিনে ভালো
আমার মনের কোনে দুঃখের নেই লেশ
আমার একলা থাকার বড্ড কু-অভ্যেস।

Sunday, 19 August 2018

পথের গান


যে সুর জাগিছে হৃদে
শুনতে কি পাও
তোমার হৃদ কমলে?
কতো জনম ভরে
তপস্যায় জেনেছিলাম যারে
বুঝেছে সেকি তা
আমার মতো করে?

আজ বিজনে তরুলতা সনে
পাখিদের যতো কলরব
আমি শুনি তার গান ভরিয়া পরাণ
সে যে ভুলেছে মোরে।
আমি পথে পথে ফিরি
খুঁজিয়া তারি চরণ
যে পথে সে গেল চলে
পথের ক্লান্তি বৃক্ষপত্রে বুঝি
কাঁদিয়া মরে!
ওহ্ বন্ধু তুমি হারালে কি তারে
যেমতি হারালাম আমি তারে
তারি লাগি বিবস বিবাগী
হলাম এ সংসারে!

Saturday, 18 August 2018

নির্ঘুমরাত

দূরে সরি আমি-তুমি
কিছু ভুল চয়নে,
রাত সব ভোর হয়
নির্ঘুম নয়নে।

তুমি


তুমি অপরিচিতা 
তুমি আমার দৃষ্টিকোণে দেবী
তোমার অস্পষ্ট ছবি দেখতে দেখতে
তোমায় নিয়ে কাব্য লিখতে লিখতে 
পথের ক্লান্ত পথিক হয়ে উঠেছে কবি।

Thursday, 16 August 2018

চলো বেরহই নবযুগ আনতে


চলো ছুটে যাই মানুষের মাঝে,
সত্যপ্রথা প্রতিষ্ঠার উত্তম কাজে,
ছুড়ে ফেলে সব-বাদ-মতবাদ,
আনতে ধরায় রবির সত্যপ্রভাত।
.
চলো তুলেদেই সব মিথ্যে-পর্দাপ্রথা
মূলেতে হয়ে সকলে এক,
চলো ছুড়ে ফেলি সব সমুদ্রজলে
একতায় শক্তি সত্যের বলে
সমস্ত অস্ত্র-শস্ত্রের ব্যাগ- সমূলে।
চলো ঐক্য হই সব ভুল
ভুলে গিয়ে।
.
আমরা যে স্বর্গের ফুল,
একটা ভুলে এসেছি ধরায়,
ধরায় এসে শতশত ভুল,
প্রতিনিয়ত করেছি মূল-ভুলে।
.
চলো এবার পরিশুদ্ধ হই
আসল বাড়ি ফেরার পথে
চলো হই মোরা এক স্রষ্টার অনুগত
মানবজাতি আমরা সত্যের সহমতে।
.
চলো নবযুগ আনতে
ছুটি যাই মোরা সকল প্রান্তে
চলো যানাতে যাই নবীর বানী
মোরা যারা নবীন নবীনা_রা
নবীদের রেখে যাওয়া সত্য যানি।

Tuesday, 14 August 2018

তোমার স্মরণে


যে মনে তোমার করতো খেলা
হাসি আর গান সারাবেলা,
সে মনে হঠাৎ কেন আমি এলাম
কেন আমি তোমার আপন হলাম।
.
জানতে পেরেছি কি আজো এক্ষণে
আমার এ ক্ষুদ্র অচেতন মনেপ্রাণে,
আমি স্বচ্ছ করতে পারি নি
তোমার ওই উচ্চ প্রেমের মর্মকথা।
.
তোমার নয়নে যে কথা পড়েছি নীরবে
সে কথা আমার হয়নি তোমায় বলা,
হয়নি তোমার পথে একটু সময় চলা
হয়নি তোমার হাতে হাত রেখে,
আমি যে তোমায় ভালোবাসি
এ সত্যকথা টুকু বলা।
.
তোমার ঠোঁটেরকোণে যে ভাষা লুকায়িত
সে কথা ছটফট করে মুক্ত হওয়ার লাগি,
তুমি হয়তো জেনেছো আমি তা দেখেছি
নিদ্রাহীন শতরজনী জাগী
তুমি যে ভাবনায় রও বিবাগী
আমি সে অনুভূবে ভীষণ আবেগী।
.
সখী করেছোই যখন আমায় প্রিয়
তখন সময়ের কথায় কথা রেখে
প্লিজ আমায় তোমার ওই মৃদুকন্ঠে
একটিবার তোমার ভালো মন্দের খবর দিও
নিও একটু আমি ছেলেটার খবর
নিও তোমার মনগহীনের প্রিয়টার খবর।

Monday, 13 August 2018

ধর্মব্যবসাকে না বলুন


দেশ থেকে দেশান্তরে
পথ থেকে গ্রামের প্রান্তরে।
ছুটছে দেখো ঐ তারা,
হাতে তাদের একটি বই
উন্মোচন করেছে তাতে,
ধর্মব্যবসার গুরুত্বপূর্ণ ধারা।

.
মানুষ মানুষের জন্য যে,
এর প্রমাণ দিচ্ছেন তারা
ধর্মের প্রকৃত আলো ছড়াতে,
সত্য প্রচারে তারা পগলপারা।
.
যারা ধর্মের নিঃস্বার্থ জ্ঞান,
এতোদিন করেছে মূল্যে বিক্রি
তাদের মুখোশ উন্মোচন করে- ঐ যে এরা,
দেখো প্রকৃত ধর্মের সৌন্দর্য করছে প্রকাশ।
.
অবকাস দিচ্ছে ঐ যে তারা,
ধর্মব্যবসায়ীদের মিথ্যে প্রথা
বলছে তারা বড্ড সাহস নিয়ে,
সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের কথা।
.
আলোড়ন তুলেছে তারা,
এ সময়ে মানুষের প্রাণে
গানে গানে শুধু একটাই কথা,
মানুষ যেন কালো ধর্মব্যবসায়ীদের
ধর্মের প্রকৃত শিক্ষা বন্দি করে রাখা
স্রষ্টার প্রকৃত সত্য ভালো করে জানে।
.

#ধর্মের প্রকৃত রূপরেখা জানতে
আজেই সংগ্রহ করুন আপনারা,
এই ধর্মব্যবসার ফাঁদে বইটি,

Friday, 10 August 2018

সত্যের পথে আপোষহীন নারীদের গল্প


মিথ্যার সনে আপোষ নেই
এনারা সেই বধূ জননী নারী
ফতোয়া বেড়াজাল ছিন্ন করে
এসেছে নিজ সীমানা ছাড়ি।
.
বাড়ি গাড়ি ভোগ বিলাসিতা
তাদের কাছে অতিক্ষুদ্র
রুদ্ররূপে তারা লড়াই করে
শুদ্ধ করিতে সমাজ লোক।
.
ধরনীর বুকে যত নিগৃহীত জীব
তাদের জীবনে আলো জ্বালাতে
এনারা আজ ভীষণ উদগ্রব,
এনাদের অন্তরে রয়েছেন শিব।
.
আলো চলে যায় আধাঁর আসে
দিনের আলোয় জলে রক্ত ভাসে
মাসে মাসে নির্যাতন বাড়ছে বুকে
মানুষের দুঃখ কষ্ট আজ মুখে মুখে।
.
তাই তারা বেরিয়ে ছে সকল পথে
সত্য ন্যায়ের ঐক্যমতে
হয়ে কিছু তারা এক।
.
পথের ধুলোয় কালো মেঘ
এতে নেই যে তাদের মনে ভয়
তাদের মন যে সত্যময়
স্রষ্টার সত্যই রেখেছেন তাদের নির্ভয়।
.
অচিরেই তারা অন্যায় দূর করে
বিভাজন একতায় অস্থির করে
সত্য দিনের আলো ছড়ায়ে ধরায়
আনবে সোনালী সুদিন আনবে তারা
অন্যায় অনাচারের দুঃখ কষ্ট ছাড়া
একটি শান্তিময় পৃথিবীর মহাজয়।

Thursday, 9 August 2018

তুমি যা দিয়ছো আমায়

যে সুর দিয়েছো তুমি অন্তরে
এতটাই কী চেয়েছিলাম আমি
দেশ থেকে দেশান্তরে-ঘুরে
রোদে পুড়ে তপস্যা করে!
.
জীবনে যে অমৃতবারি করালে পান
আমি ছন্দে ছন্দে লিখি তোমারি গান
যেনো অনন্ত চন্দ্রালোকে ভরিয়ে দিয়েছো প্রাণ
হৃদকমলে !
.
তোমারি প্রেমে ধন্য আমি
থাকবো তোমাতেই অনন্ত কাল
তোমাকেই সেবি তোমারি ইন্দ্রজাল
অন্তরে তুমি বাহিরে তুমি
তুমি আলোক ঝর্নাধারা
তোমারি কথা বলে বলে
হবো আমি পাগলপারা!
.
আমাতে যে রয়েছে তোমারি গান
তোমাতে যে রয়েছে আমারি প্রাণ
জানি হবে না শেষ তোমার আভিমান
জানি তবুও হবে না এ প্রেম অবসান।

Thursday, 2 August 2018

আহত

তোমার মাহাত্ম্য খুজতে গিয়েে,
আমি আহত হয়েছি কতবার, 
তোমায় ক্ষণিক দেখার জন্য,
আমার অন্তপুরে শুধু হাহাকার!