Wednesday, 16 January 2019

ঝিমোয়

যেভাবে ফুরোবে বিকেল, গন্তব্যহীন
বেঁচে থাকার মানে জানে জীবনের ঋণ।
ধুলো জমে থাকা রোজ বইয়ের পাতায়
বোবা টানেন তবু শুধু তোমাকে ই চায়।
পথ ভুলে ছিল যারা আগুনেতে রোজ
আমি জানি তারা তাই এখনো নিখোঁজ।
বসন্তের মত দিন আসে যায়
পুরনো বিকেলগুলো রোদ্দুর পায়।
বছরের প্রান্তরে পাগল প্রেমিক
দু'বাহু বাড়িয়ে বলে আসবেতো ঠিক।
বছর তো এলো গেল, বছর ঘুরে যায় 
শুধু ডাকবাক্সের গায়ে চিঠিরা ঝিমোয়।

No comments:

Post a Comment