Sunday, 10 February 2019

দৃষ্টিহীন

জীর্ণ দেশে দিনের শেষে
নামে সন্ধ্যা রাতি
বিদীর্ণ বনে মানুষের মনে
জ্বলে না বাতি!
.
বৃক্ষ লতা শুষ্ক হয়
রোদ্দুর তাপে
কক্ষে কাঁদে গৃহিনী
আঁধারে চুপে!
.
মেঘেরা ঝরে যায় অন্তহীন
মাাটির বক্ষ মলিন,
পাখির কণ্ঠে বেদনার সুর
ভাসে হায় নিশিদিন!
.
নদীতে দোলে না আর
পুস্পিতা শাপলা,
সাগরে চলে না নাবিক
তবু জল নির্ভীক!
.
সূর্যের দীপ্ত ছড়ায় ধরায়
আলোকিত হয় জন
নিথর তবু মনুষ্যের প্রাণ
তূর্যধ্বনি নিভু মন!
.
অবিরাম ছুঁয়ে যায় দেবতা
বলে যায় দিশা,
সৃষ্টিজুড়ে চলছে দাবানল
জনে অন্যায় মিশা!

No comments:

Post a Comment