Tuesday, 29 January 2019

দর্শী

আমি নারীর বুকের ব্যথা দেখেছি
রোজ নিশিতে ভোরে,
আমি নিষ্পাপ শিশুর মুখে দেখেছি
কীযে ডর তার অন্তরে।
.
আমি পথে পথে বহু হেটে দেখেছি
শত সহস্র মানুষের প্রতি, মানুষের বঞ্চনা
আমি মানুষের শ্বাসে কান পেতে শুনেছি
মুক্ত আকাশে মুক্তি হেতু; জানায় সংবর্ধনা।
.
আমি বৃদ্ধ মায়ের চোখে দেখেছি
বয়ে যাওয়া নীরবে ক্রন্দন
আমি দিগন্তে রোজ চেয়ে দেখেছি
বিধাতার অদৃশ্য স্পন্দন।
.
আমি নদীর জলে, বৃক্ষ তলে
দেখেছি রক্তের দাগ
আমি মেঘের কোলে, যুদ্ধ হলে
দেখেছি মেঘের রাগ।
.
আমি পিতার, নীরব মুখে দেখেছি
অভিযোগ শত জারি,
দেখেছি তাদের বিরহ ব্যথা; শুনেছি
তাদের কষ্ট রোনাজারি।

No comments:

Post a Comment